ঢাকাSunday , 23 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে নকল সোনার বারসহ আটক ২

Link Copied!

শেরপুরে নকল ছয়টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ মে) দিনগত রাত আড়াইটা সময় সদরের বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সদরের চাপাতি এলাকার দুলাল মিয়ার ছেলে ভুলু মিয়া (৪২) ও তাতালপুর এলাকার সাইদুর রহমানের ছেলে ফারুক হোসেন (৪৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সদরের প্রতাবিয়া গ্রামের আবেদ আলীর বসতবাড়িতে অভিযান চালায়। ওই ঘরে একটি রুমে প্রতারণার উদ্দেশ্যে হেফাজতে রাখা ছয়টি নকল সোনার বার জব্দ করে এবং ভুলু মিয়া ও ফারুক হোসেনকে আটক করে পুলিশ।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24