ঢাকাSunday , 23 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে আরও ৩৩ কোটি টাকার সহায়তা অস্ট্রেলিয়ার

Link Copied!

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেছেন, করোনা মোকাবিলায় ‘রেড ক্রিসেন্ট সোসাইটি’কে আরও ৩৩ কোটি টাকা (৫০ লাখ অস্ট্রেলীয় ডলার) সহায়তা হিসেবে অস্ট্রেলিয়া।

‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস’র (আইএফআরসি) মাধ্যমে সরবরাহকৃত এই অর্থ অক্সিজেনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় ও বিতরণ করতে ব্যবহার করা হবে। এই সহায়তা মহামারির কারণে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য এবং সামাজিক সমস্যা মোকাবিলায় সাহায্য করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেন, ‘বাংলাদেশের পুরোনো বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে এই অঞ্চলটি নিরাপদ, স্থিতিশীল, সমৃদ্ধ ও সহিষ্ণু থাকতে পারে। এই মহামারি মোকাবিলায় অস্ট্রেলিয়া ও আমাদের অংশীদারেরা বাংলাদেশের সঙ্গে রয়েছে।’
এছাড়াও অস্ট্রেলিয়া কোভিড-১৯ টিকার বৈশ্বিক সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। যার মধ্যে রয়েছে উন্নয়নশীল দেশগুলোর টিকা তহবিল কোভ্যাক্সে ৮ কোটি অস্ট্রেলীয় ডলারের অগ্রিম প্রতিশ্রুতি, যার সুবিধা বাংলাদেশও পাবে।

প্রসঙ্গত, গত বছর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, কোভিড-১৯ সচেতনতা প্রচারণা এবং জরুরি খাদ্য ও আয় সহায়তার জন্য ৩৭ কোটি টাকা (৫৭ লাখ অস্ট্রেলীয় ডলার) দেওয়া হয়েছিল।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24