ঢাকাSunday , 23 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ট্রাকটর চাপায় যুবক নিহত, আহত ৩

Link Copied!

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের চাপায় এক যুবক নিহত ও আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার সকালে এ দুর্ঘটনা উপজেলার মির্জাপাড়া নামক স্থানে রৌমারী-ঢাকা মহাসড়কে ঘটে। গুরুতর আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনায় নিহত যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙা এলাকার নূর হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (২৩)। আহতরা হলেন, উপজেলার যাদুরচর ইউনিয়নের নতুন যাদুরচর গ্রামের সৈয়দ আলীর ছেলে লাল মিয়া (৪০), বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের সাইদুল ইসলামের ছেলে সবুজ মিয়া (১৩) ও রাজিবপুর উপজেলার বালিয়ামারি গ্রামের মৃত ওসমান গনীর ছেলে লালচাঁন (৫০)।

হাসপাতাল সুত্র ও স্থানীয়রা জানান, নিহত সাদেকুলের মাথা থেতলে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদশীরা জানান, রৌমারী থেকে ছেড়ে আসা দু’টি বালুবোঝাই ট্রাকটর পাল্লা দিয়ে বেপরোয়াভাবে আসতেছিল। এসময় অপরদিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে সজোরে চাপা দিলে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায়। এতে নিহত হন এক যাত্রী এবং ভ্যানচালক ও ট্রাকটরের হেলপারসহ ৩ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24