ঢাকাSunday , 23 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভরিতে আরও ২ হাজার টাকা বাড়ল সোনার দাম

Link Copied!

goldভরিতে আরও ২ হাজার ৪১ টাকা বাড়ছে সোনার দাম। এরফলে ২২ ক্যারেটের (ভালো মানের) প্রতি সোনার দাম দাঁড়ালো ৭৩ হাজার ৪৮৩ টাকা।

আজ থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায়। এর আগে ১০ মে সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছিল।

অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা। গত বছরের ৬ আগস্ট দেশে সোনার দাম সর্বোচ্চ ভরিতে ৭৭ হাজার ২১৬ টাকা উঠেছিল। সেটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।

নতুন দর অনুসারে ২২ ক্যারেটের ১ ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৩ হাজার ৪৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫১ হাজার ২৬৩ টাকায়।

এর আগে ২২ ক্যারেটের দাম ছিল ৭১ হাজার ৪৪২ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৪৯ হাজার ২২২ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতোই প্রতি ভরি রুপা ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24