ঢাকাMonday , 17 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘মারা যাইনি, ঘুমাচ্ছিলাম’, নিজের মৃত্যুর গুজবের জবাবে বললেন এই অভিনেতা

Link Copied!

বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের মৃত্যু সংবাদ নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। এই অভিনেতার ভক্তরা এই খবরে রীতিমতো ভেঙে পড়েছিলেন। কিন্তু এই খবর নিয়ে মুখ খুললেন পরেশ রাওয়াল নিজেই।

মজার ছলে ভক্তদের জানিয়ে দিলেন, খবরটি ভুল ছিল। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। নেটিজেনদের একাংশের কথায়, সুন্দর এক জবাবের মধ্যে দিয়েই অভিনেতা বুঝিয়ে দিয়েছেন, পরেশ রাওয়ালের ‘কমিক টাইমিং’ সবার সেরা। কী লিখেছিলেন অভিনেতা?

টুইটারে এক ব্যক্তি লেখেন, ‘অভিনেতা পরেশ রাওয়াল প্রয়াত। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।’ একই সঙ্গে অভিনেতার একটি ছবিও পোস্ট করেন তিনি, যেখানে ছবির সামনে জ্বালানো ছিল মোমবাতি। যদিও অনেকেই এই খবর বিশ্বাস করতে চায়নি।
এই পোস্ট প্রকাশ্যে আসার কিছুক্ষণের পরেই একটি টুইট করেন পরেশ রাওয়াল নিজেই। নিজের মৃত্যুর খবর সংক্রান্ত পোস্টটির একটি স্ক্রিনশট তুলে তিনি বলেন, ‘ ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত,সকাল ৭টার পরও ঘুমাচ্ছিলাম’।

তার এই পোস্ট সামনে আসার পরেই রীতিমতো হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। নেটিজেনদের একাংশের বক্তব্য, নিজের উত্তর মধ্য দিয়েই পরেশ রাওয়াল বুঝিয়ে দিয়েছে, কেন থাকে সেরা কমেডিয়ান বলা হয়। এদিকে, অভিনেতা নিজে টুইট করে মৃত্যুসংবাদ ভুল বলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভক্তরা। বর্তমানে ‘হাঙ্গামা ২’ ছবির শুটিং করছেন এই অভিনেতা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24