ঢাকাMonday , 17 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

Link Copied!

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট সংলগ্ন কাঁঠালবাড়ি ঘাটে পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ নিহতের ঘটনায় প্রধান আসামি শাহআলম মিয়াকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

নৌ পুলিশের কাঠালবাড়ি ঘাটের পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, গত ৩ মে সকালে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি ডুবে যায় এবং পরে ২৬ জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নৌ পুলিশের এসআই লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় স্পিডবোটের চালক শাহ আলম, দুই মালিক চান্দু মিয়া ও রেজাউল এবং ঘাটের ইজারাদার শাহ আলম খানের নামসহ অজ্ঞাত একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। দুর্ঘটনার পর থেকে স্পীডবোট চালক শাহআলম গুরুতর অসুস্থ্য অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, রবিবার (১৬ মে) বিকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে নৌপুলিশ তাকে গ্রেফতার করে। রাত ৮টার দিকে গ্রেফতারকৃত শাহআলমকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বোটের মালিক চান্দুকে মিয়া র‌্যাব ঢাকা থেকে গ্রেফতার করে। মামলার পরে এ পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পরে চালক মো. শাহ আলমকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রশাসনের নির্দেশনা ওই চালকরে ডোপ টেস্টের নমুন সংগ্রহ করে রাখা হয়। পরে তার ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এই ঘটনায় জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত প্রতিবেদনে চালক মাদকাসক্ত হওয়ায় পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের প্রাণ গেছে বলে জানানো হয়েছে। সোমবার (১৭ মে) তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24