ঢাকাThursday , 13 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘এই বিষয়টাকে কেউ ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করবেন না’

Link Copied!

আমার ব্যক্তিগত পরিচয় নিয়ে গত কয়েক দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা আর সমালোচনার ঝড় বয়ে গেল।
এতে আমি শুধুই বিব্রত নই,
সেই সাথে মানসিকভাবে খুব অস্বস্তিকর সময় পার করছি…
এখন নিশ্চয়ই আমার পরিচয় নিয়ে কারো কোন সন্দেহের অবকাশ নেই।
ভবিষ্যতে নতুন করে আমার পরিচয় জানার জন্য কেউ আগ্রহী হলে ব্যক্তিগতভাবে আমাকে ইনবক্স করলে ধন্য হবো।
তবে পরিচয়ের নামে, এরকম পরিস্থিতি কাম্য নয়।
গুটি কতক মানুষ যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন,
ধর্ম পরিচয় জানতে চাওয়াটা কি কোন অপরাধ?
তাদের জন্য বলছি…
অপরাধ নয়, এটা যেমন ঠিক। আবার বার বার এই পরিচয়টা জানতে চাওয়ার মধ্যেও তেমন কোন বাহাদুরী বা পৌরুষত্ব নেই।
বাংলাদেশের আপামর জনসাধারণ,
ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে ভালোবাসে, আমার কাজ পছন্দ করে,
এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।
এই বিব্রতকর পরিস্থিতিতে যারা আমাকে ভালোবেসে আমার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন, অসাম্প্রদায়িকতার কথা বলেছেন, সকল ধর্মের মানুষ আমার মাকে মা ডেকেছেন,
আমার পরিচিত জন, শুভানুধ্যায়ী, সহকর্মীৎসহ, দেশ বিদেশের হাজার হাজার মানুষ খোঁজ নিয়েছেন, আমি এ হেন পরিস্থিতিতে কেমন আছি…
তাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতার শেষ নেই।
আর সামান্য সংখ্যক মানুষ নানান বিব্রতকর প্রশ্ন করে ও গালিগালাজ করে বা আমাকে বর্জন করেও, পরবর্তীতে তাদের কমেন্টগুলো ডিলিট করে দিয়েছেন, তাদের প্রতিও আমার ভালোবাসা রইলো।
কারণ তারা এক পর্যায়ে বাস্তব পরিস্থিতিটা বুঝতে পেরেছেন।
যে কারণে, অনেকেই পরবর্তীতে আমাকে দেয়া গালিগুলো আর খুঁজে না পেয়ে উল্টো অভিযোগ করেছেন, বলেছেন…কই আমার বিরুদ্ধে তো কেউ তেমন কিছুই লেখেনি….
এ নিয়েও আর কোন বিতর্কের দরকার নেই।
আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, এই বিষয়টাকে কেউ ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করবেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউই কাউকে অসম্মান করে কিছু লিখবেন না।
পারলে গঠনমূলক কিছু লিখুন।
সেটাই হবে সভ্য মানুষের কাজ।

শুধু একটি কথা সবাইকে বলতে চাই,
আপনি যে ধর্মেরই হোন না কেন,
যে পেশারই হোন না কেন,
আপনার কর্ম দিয়ে দেশের জন্য কতটুকু মঙ্গল করছেন,
সেটাই আসল কথা।
সব ধর্মেই ভালো মানুষ, মন্দ মানুষ রয়েছে।
আমার মনে হয় সকল মানুষের পরিচয়টা কর্ম, সহনশীলতা, আর ধর্মীয় উদারতা দিয়ে হোক।
আমাকে নিয়ে অতিসত্বর এই আলোচনারও পরিসমাপ্তি হোক।
আমার পরিচয়….
আমি মানুষ, আমি বাংলাদেশি, আমি বাঙালি…
আর ধর্ম পরিচয়টা প্রত্যেকের মতই জন্মগত ।
এতে কারো কোন আপত্তি থাকলেও,
আমার কোন সমস্যা নেই।
আর সবচেয়ে বড় যে পরিচয়ে আপনারা আমাকে চেনেন…
সেটা হলো, আমি একজন শিল্পী….
আমার কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান এবং আপন।
সবাইকে ঈদের শুভেচ্ছা…
ঈদ মোবারক….
সারা পৃথিবী জুড়ে যে করোনা সংকট চলছে, এই দুঃসময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন…
আসুন, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই।
মানবতার জয় হোক….
সবার জন্য ভালোবাসা

(ফেসবুক থেকে সংগৃহীত)

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24