ঢাকাWednesday , 12 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মিতু হত্যা : ৫ দিনের রিমান্ডে বাবুল আক্তার

Link Copied!

আলোচিত মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালতে বাবুলের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। পরে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে বাবুলকে এক নম্বর আসামি করে মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। আজ বুধবার পাঁচলাইশ থানায় মিতুর বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা শেষে সাংবাদিকদের মিতুর বাবা মোশাররফ হোসেন বলেন, ‘বাবুলই তার স্ত্রী মিতুকে হত্যার পরিকল্পনা করেছে। অন্য এক মেয়ের সঙ্গে বাবুলের পরকীয়া ছিল। এ নিয়ে মিতুর সঙ্গে বাবুলের ঝগড়া হয়েছিল।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মিতুকে। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। আজ বাবুলকে আসামি করে মামলা করেছেন মিতুর বাবা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24