
মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের ভিড়ে এক কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই রোরো ফেরি এনায়েতপুরি বাংলাবাজারের উদ্দেশে রওনা হলে মাঝ পদ্মায় তীব্র গরমে জ্ঞান হারান চার যাত্রী। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এর আগে, অন্য একটি ফেরি থেকে নামার পর পদপিষ্ট হয়ে এক কিশোরেরও মৃত্যু হয়। ওই কিশোরের বাড়ি শরিয়তপুরের নড়িয়াতে। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে ফেরিতে। হয়তো গরমের কারণে তাদের মৃত্যু হতে পারে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



