ঢাকাMonday , 10 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের বিভাগীয় কমিশনার হলেন ময়মনসিংহের সাবেক ডিসি খলিলুর রহমান

Link Copied!

DC-Khalilপ্রশাসন ক্যাডারের সুদক্ষ ও চৌকস কর্মকর্তা মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খলিলুর রহমানকে সিলেট বিভাগের নয়া বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ গত ৯ মে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগদেশ দেয়া হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ ও নাটোরের জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন মোঃ খলিলুর রহমান। প্রশাসন ক্যাডারের চৌকস কর্মকর্তা এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপ-সচিব, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গাজীপুরের কালিগঞ্জ এবং নওগাঁর বদলগাছি সহ বিভিন্ন স্থানে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানী, ফ্রান্স, কানাডা, দক্ষিণ কোরিয়াসহ বিশে^র বিভিন্ন দেশ নানা প্রশিক্ষণে অংশ গ্রহন করেছেন মোঃ খলিলুর রহমান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24