
খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, এ সংক্রান্ত নথি আইন মন্ত্রণালয় আমাদের কাছে পাঠালে আমরা দেখবো। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
আজ শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে এসব কথা বলেন। এদিকে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



