ঢাকাSaturday , 8 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: সিদ্ধান্ত জানা যাবে রোববার

Link Copied!

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনের বিষয়ে রোববার (৯ মে) সরকারের সিদ্ধান্ত জানা যাবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত শনিবার (৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হবে।

শনিবার (৮ মে) দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক বাংলানিউজকে এ কথা জানিয়েছেন।

আনিসুল হক বলেন, আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত শনিবারের (৮ মে) মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার (৯ মে) সরকারের সিদ্ধান্তের বিষয়ে জানানো হবে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। সেদিন তার বাসভবন ফিরোজায় আরও আট জন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপলো) ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

গত সোমবার (৩ মে) সকালের দিকে খালেদা জিয়া শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা তাকে সিসিইউতে স্থানান্তর করেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24