ঢাকাSaturday , 8 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় নিখোঁজের ৩ দিন পর মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

Link Copied!

lash লাশ Dead Death

নেত্রকোনার মোহনগঞ্জে ভাড়ায় যাত্রী নিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাজিব মিয়া (২৩) নামের মোটরসাইকেলচালকের হাত-মুখ বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজিব মোহনগঞ্জ পৌর শহরের দেওথান গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। প্রায় ১ বছর ধরে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে আসছিলেন তিনি।

শুক্রবার বিকেলে উপজেলার সুয়াইর ইউনিয়নের ভাটিয়া এলাকার একটি পুকুর থেকে বস্তা দিয়ে চাপা দেওয়া গলা ও হাত- মুখ বাঁধা লাশটি উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে তিনজনকে আটক করার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনের জন্য এলাকার বিভিন্ন লোকজনদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24