ঢাকাWednesday , 5 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

lash লাশ Dead Death

নেত্রকোণার দুর্গাপুরে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামে ওই শিক্ষার্থীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেন (২২) গাঁওকান্দিয়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি দুর্গাপুর ডিগ্রি কলেজের স্নাতক (পাশ) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম পরিবারের বরাত দিয়ে জানান, প্রায় দুই বছর ধরে ‘মানসিক সমস্যায়’ ভুগছিলেন আনোয়ার। বুধবার আনোয়ার মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার কথা মাকে বলে ঘর থেকে বের হন।

“পরে ফিরতে দেরী দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির নতুন দালান ঘরের একটি কক্ষের জানালা দিয়ে আনোয়ারকে সিলিংয়ে ঝুলন্ত দেখতে পান।”

পরে জানালার গ্রিল ভেঙে পরিবার ও আশপাশের লোকজন ঘরে ঢোকেন বলে ওসি জানান।

পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

স্থানীয় গাঁওকান্দিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন জানান, আনোয়ার প্রায় দুই বছর ধরে মানসিক সমস্যা ভুগছিলেন। এরপর থেকে সব সময় তার মা তার দিকে খেয়াল রাখতেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24