ঢাকাTuesday , 4 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় নৌ দুর্ঘটনা: স্পিডবোটের মালিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Link Copied!

মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে।

সোমবার (৩ মে) মধ‌্য রাতে শিবচর থানায় নৌ পুলিশ বাদী হয়ে স্পিডবোটের মালিক-চালকসহ চারজনের বিরুদ্ধে মামলা করে। মামলায় চালক শাহ আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৪ মে) সকালে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের মধ্যে আছেন ঘাটের ইজারাদার। তবে চালক ছাড়া অন্য আসামিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সোমবার ভোরে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। এরপর ২৫ জনের লাশ উদ্ধার হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। জীবিত উদ্ধার করা হয় স্পিডবোটের চালকসহ পাঁচজনকে।

শিমুলিয়ার নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, স্পিডবোটটির নিবন্ধন ছিল না। চালকের যোগ্যতা সনদও নেই। এই নৌরুটের বেশির ভাগ নৌযানের একই অবস্থা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24