ঢাকাMonday , 3 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আগুনে পুড়ে যাচ্ছে সুন্দরবন

Link Copied!

আগুন fireসুন্দরবনে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস।

সোমবার বেলা ১১টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার অন্তর্গত সুন্দরবন পূর্ব বন বিভাগ এলাকার আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট স্টেশনের উপসহকারী পরিচালক মো. গোলাম ছরোয়ার গণমাধ্যমকে বলেন, সুন্দরবনে আগুন লাগার খবর পেয়ে শরণখোলা স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছে।

তবে ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক ভালো না থাকায় ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। তাই আগুনের ব্যাপ্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বেলা ১১টার দিকে বনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী ফরেস্ট ক্যাম্পের প্রায় ১ কিলোমিটারের ভেতরে আগুনের ধোঁয়া দেখতে পায় বনকর্মীরা। দুপুর থেকে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ফায়ার লাইন কাটার কাজ শুরু করেছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় চার শতক বনভূমি পুড়ে যায়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24