ঢাকাSaturday , 24 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রিমান্ড শেষে ফের কাশিমপুর কারাগারে রফিকুল মাদানী

Link Copied!

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমানঘাঁটিতে এবং বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনায আরামকোর ওপর নতুন করে ড্রোন হামলা চালিয়েছে।

শুক্রবার বিকালে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এই তথ্য জানান।

তিনি বলেন, ইয়েমেনে তৈরি কাসেফ টু-কে ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। একই লক্ষ্যবস্তুতে হামলা চালানোর একদিন পর নতুন করে এই হামলা চালানো হয়।
জেনারেল সারিয়ি বলেন, শুক্রবার ভোরে সৌদি আরবের জিজান প্রদেশের আরামকো তেল স্থাপনায় সামাদ-৩ ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

ইয়েমেনের এ সামরিক কর্মকর্তা বলেন, সৌদি আরব এবং তার মিত্ররা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ ও অবরোধ তুলে না নেবে ততক্ষণ পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে।

এরপর জেনারেল সারিয়ি আলাদা আরেকটি টুইটার পোস্টে জানিয়েছেন, ইয়েমেনের সামরিক বাহিনী সকাল ৯টায় কিং খালিদ বিমানঘাঁটির ওপর আরেকটি অভিযান চলিয়েছে। এই অভিযানেও কাসেফ-২-কে ড্রোন ব্যবহার করা হয়।

সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের হুথি আন্দোলন ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা ও প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24