ঢাকাSaturday , 24 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

Link Copied!

নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আলম বাবু (৩৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহত ছাত্রলীগ নেতা উপজেলার সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওর্য়াডের আনা খালাসী বাড়ির মৃত রেজু মিয়ার ছেলে।

শনিবার বেলা ১২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার কুমিল্লা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, বাবু টিসিবি পণ্যের ডিলার ছিলেন। সকাল ৯টার দিকে একটি পিকআপ ভ্যানে করে টিসিবির মাল আনতে তিনি সেনবাগ থেকে কুমিল্লা আসেন। সকাল ১১টার দিকে পিকআপ ভ্যানে করে মাল নিয়ে কুমিল্লা থেকে সেনবাগ যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপে থাকা ছাত্রলীগ নেতা বাবু মারা যান। পরে খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও নিহতের স্বজনেরা চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহায়তায় মরদেহ উদ্ধার করে সেনবাগ নিয়ে যায়।

সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান জানান, রাত ১০টায় বাবুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকারিয়া মামুন, ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান প্রমুখ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24