ঢাকাThursday , 22 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে লকডাউন ভেঙে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

Link Copied!

লকডাউনে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ হলেও সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশ ও দশ টাকা কেজি দরের ভিজিএফের চাল শ্রমিকদের মধ্যে বিতরণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হুমায়ূন রশিদ চত্বর ও কিনব্রিজ এলাকা ঘুরে ফের টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে টার্মিনালে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, বিমান চলাচল শুরু হয়েছে। প্রাইভেট গাড়ি চলছে। লকডাউনের অজুহাতে শুধুমাত্র গণপরিবহন বন্ধ করে রাখা হয়েছে। এতে দেশের লাখ লাখ শ্রমিক রমজান মাসে না খেয়ে আছে। এই অমানবিক অবস্থা থেকে শ্রমিকদের মুক্তি দিতে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর নির্দেশ দিতে হবে।
বক্তারা আরও বলেন, গণপরিবহন শ্রমিকরা মানবেতর জীবনযাপন করলেও তাদের ভিজিএফ’র আওতায় নেয়া হচ্ছে না। তাই শ্রমিকদের ভিজিএফ’র আওতায় নিয়ে ১০ টাকা কেজি দরে তাদেরকে চাল দিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক নেতা ময়নুল ইসলাম, আবু সরকার, মোহাম্মদ জাকারিয়া, আলী আকবর রাজন প্রমুখ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24