ঢাকাWednesday , 21 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হেফাজত নেতা কাসেমী ৭ দিনের রিমান্ডে

Link Copied!

হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ এপ্রিল) ডিবি পুলিশ কোরবান আলী কাসেমীকে আদালতে হাজির করে ২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালত রিমান্ডের আদেশ দেন।

২০ এপ্রিল বিকেলে ডিবির গুলশান বিভাগ টিম বাসাবো এলাকায় থেকে কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলার অন্যতম আসামি হেফাজতের এই নেতা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24