ঢাকাMonday , 19 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে আ. লীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

Link Copied!

কোম্পানীগঞ্জনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখমও করা হয়।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর আগে বেলা ১১টার দিকে বসুরহাট পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট বাজারে আসার উদ্দেশে সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বের হন নুরুন্নবী চৌধুরী। পথে কলাবাগান এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে তার পায়ে গুলি করে। পরে হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাছির উদ্দিন জানান, আহত আওয়ামী লীগ নেতা নুরুন্নবীর বাম পায়ে গুলি লেগেছে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উনাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24