
২০১৩ সালের এক মামলায় হেফাজত ইসলামের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে রাজধানীর লালবাগের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
গণমাধ্যমকে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালে ও সম্প্রতি সহিংস ঘটনার অভিযোগ রয়েছে। তিনি মামলারও আসামি। আসামি হিসেবে তাকে শুক্রবার বিকালে লালবাগের বাসা থেকে গ্রেফতার করা হয়।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



