ঢাকাWednesday , 14 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দুই দিনের রিমান্ডে ডাকসুর আকতার হোসেন

Link Copied!

আসামি ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার রিমান্ড শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের এসআই সাইফুল ইসলাম খান আকতারকে আদালতে হাজির করে সাত দিনের আবেদন করেন। পরে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বর্তমান সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেন, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সোহরাব ও যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহসহ ১৯ জনকে আসামি করা হয়।

গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আকতারকে গ্রেফতার করা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24