ঢাকাWednesday , 14 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ২০ জনের প্রাণহানি

Link Copied!

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আসিউতে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আফ্রিকা নিউজ।

মহাসড়কে যাত্রীবাহী বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আসিউতের গভর্নর এসাম সাদ এক বিবৃতিতে জানিয়েছেন, রাজধানী কায়রো থেকে আসছিল বাসটি। বাসটি ছিল দ্রুতগামী। পথিমধ্যে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর হঠাৎ উল্টে যায় বাসটি। এসময় দ্রুতগতির ট্রাকটি বাসে ধাক্কা দেয়। সংঘর্ষে বাস-ট্রাক দুটোতেই আগুন ধরে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম ইয়াওম৭ ডেইলি নিউজপেপার জানিয়েছে, জনপ্রশাসন অধিদপ্তর থেকে একটি দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে।

 

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24