ঢাকাWednesday , 14 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘১৩ সালের মামলায় ৮ বছর পর গ্রেফতার ‌হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত’

Link Copied!

আমীরে হেফাজত, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ সারা দেশে গ্রেফতার হেফাজত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে আমীরে হেফাজত বলেন, ২০১৩ সালে দায়ের মিথ্যা মামলায় দীর্ঘ আট বছর পর গ্রেফতার হওয়া নতুন ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি। ২০১৩ সালের মামলায় এখন গ্রেফতার কতটা হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত তা বলার অপেক্ষা রাখে না।

তিনি আরও বলেন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সারা দেশে হেফাজতের বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিয়েছেন, ওপেনভাবে চলাফেলা করেছেন। অথচ এখন বলা হচ্ছে পুলিশ তাঁকে খুঁজে পায়নি বলে গ্রেফতার করতে পারেনি। এর চেয়ে বড় হাস্যকর বিষয় আর কী হতে পারে?

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24