ঢাকাMonday , 12 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল

Link Copied!

দুটি টেস্ট খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কা পৌঁছেছে। কলম্বোতে পৌঁছার পর প্রায় এক ঘণ্টার বাস যাত্রায় বাংলাদেশ দল তাঁবু গেড়েছে নেগোম্বোতে। সেখানে দল উঠেছে সাগরপাড়ের জেটউইং বিচ রিসোর্টে।

সেখানে তিন দিনের রুম কোয়ারেন্টাইন করবে দল। হোটেলে পৌঁছার পর বাংলাদেশ দলের প্রথম পিসিআর টেস্ট করানো হয়েছে। তিন দিন পর করানো হবে দ্বিতীয় টেস্ট। এরপর ক্রিকেটাররা অনুশীলনে নামতে পারবেন।

১৭-১৮ এপ্রিল কাতুনায়েকেতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কোভিডের কারণে শ্রীলঙ্কা কোনও নেট বোলার সরবরাহ করতে পারবে না। এজন্য বড় স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ।

দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ। প্রসঙ্গত, সিরিজে স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ।’

প্রাথমিক দল:

মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24