ঢাকাMonday , 12 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আরেফিন শুভ চরম বেয়াদব, চরম খারাপ : সোহান

Link Copied!

ঢালিউডের চিত্রনায়ক আরেফিন শুভকে নিয়ে ‘জেদী’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ শুরু করেছিলেন সোহানুর রহমান সোহান। শুরু করেও মাঝপথে বন্ধ করে দেয়া হয়েছিল ওই সিনেমার কাজ। পরে শিডিউল চাইলে শিডিউল দেননি শুভ। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন সোহান।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এসে একজনকে পেয়েছি চরম বেয়াদব, চরম খারাপ। সে হলো আরেফিন শুভ। তার জন্য একটি ছবি আমার শেষ হল না। আমি যখন অসুস্থ ছিলাম, তখন তার শিডিউলের মধ্যে পাচঁদিন শুটিং করে বন্ধ করে দিয়েছিলাম। আমার শরীর নিতে পারছিল না; তাই বন্ধ করেছিলাম। ও আমাকে বলেছিল, গাড়ি কিনবে। এক সাথে পুরো টাকা দিলে সুবিধা হবে। আমিও ৬ লাখ টাকা একসঙ্গে দিয়েছিলাম।’

প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছিল ‘জেদী’ সিনেমার। সোহান বলেন, ‘সুস্থ হয়ে ওর কাছে গিয়েছিলাম। তারপর সে ডেট নিয়ে আমাকে ঘোরাচ্ছিল। কারণ জানতে চাইলে শুভ বলে, আপনার তো শিডিউল শেষ হয়ে গেছে। আপনি তো কাজ করলেন না। তখন আমি বলেছিলাম, আমি অসুস্থ ছিলাম তুমি জানো না এটা? তারপর সে বলেছিল, আপনি অসুস্থ তাতে আমার কি? এই কথাটিই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমি যতজীবন বেঁচে থাকব কথাটি মনে রাখব।’

নির্মাতা সোহান বলেন, ‘ওর কোনো ক্ষতি করতে চাইনি। ও যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে ততদিন ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। কারণ ওর একটা ছবিও ব্যবসা করেনি। তার মতো খারাপ, বাজে ছেলেকে নিয়ে আমি আর কাজ করব না। আমার প্রযোজকের টাকা গেছে যাক।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24