ঢাকাMonday , 12 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার

Link Copied!

২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম শেষ হচ্ছে বৃহস্পতিবার (১৫ এপ্রিল)। এরপর ২৩ এপ্রিল যোগ্যপ্রার্থীদের ফল প্রকাশ করা হবে। আর ২৪ এপ্রিল থেকে চূড়ান্ত আবেদন কার্যক্রম শুরু করা হবে।

রোববার (১১ এপ্রিল) পর্যন্ত আবেদন জমা পড়েছে প্রায় তিন লাখ। তবে প্রাথমিক আবেদনের সময় আর বাড়ছে না।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সাব-কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, অনলাইন আবেদন শুরু হওয়ার পর রোববার পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৮২৩টি আবেদন জমা হয়েছে। তার মধ্যে ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৭১ হাজার ২৫৬টি, ‘বি’ ইউনিটে বাণিজ্য বিভাগে ৮০ হাজার ৬২৯টি এবং ‘সি’ ইউনিটিতে মানবিকে ৪০ হাজার ৯৩৭টি আবেদন এসেছে।

তিনি বলেন, ২৪ এপ্রিল চূড়ান্ত আবেদন কার্যক্রম শুরু করা হবে। এ ধাপে শিক্ষার্থীদের ছবি, কেন্দ্র পছন্দ, আবেদন ফি প্রদান করতে হবে। এছাড়া পরবর্তী করণীয় নির্ধারণে চলতি সপ্তাহে গুচ্ছ কমিটির বৈঠক আছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24