ঢাকাSunday , 11 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে আরও ২০ জনসহ গ্রেফতার ৮৩

Link Copied!

হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরমধ্যে হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরা এলাকায় অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মূল হোতা শামীম মিয়াও রয়েছে। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় ৩ টি ও সরাইল থানায় ২ টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৪৯ টি মামলা হয়েছে।
এসকল মামলায় ২৮৮ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ সকল মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৬৭ জন, আশুগঞ্জ থানায় ১২ জন এবং সরাইল থানায় ৪ জনসহ ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনায়, বিএনপি কর্মী আরমান ও হেফাজত কর্মী বাকেরকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট ২য় আদালত। দুপুরে আসামিদের আদালতে তোলা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে হাকিম এ রিমান্ড মঞ্জুর করে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24