ঢাকাSaturday , 10 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রফিকুল ইসলাম মাদানী

Link Copied!

রফিকুলরফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে।

শনিবার পুলিশ ও র‌্যাব সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা বলয়ে তাকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ছিল।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার বজলুর রশিদ আখন্দ জানান, শনিবার বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে এবং দুপুর সাড়ে ১২টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার-২-এ পৌঁছেছেন।

উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে বৃহস্পতিবার র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় পরে ঢাকায় অপর একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগের দিন বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‌্যাব।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24