ঢাকাFriday , 9 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ট্রাক চাপায় নারীর মৃত্যু

Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যায় রাবেয়া খাতুন। বেড়ানো শেষে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে একই গ্রামের ফকির বাড়ির সামনে যেতেই বালুবাহী একটি ট্রাক রাবেয়াকে চাপা দেয়। এতে রাবেয়া খাতুন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে থানায় নিয়ে আসে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া জানান, এই নারী স্বামী পরিত্যক্তা। ২০ বছর ধরে বাবার বাড়িতেই বসবাস করে আসছেন। ওই নারীর দুই মেয়ে। তাদের বিয়ে দিয়েছেন। মেয়েদের বাড়িতেই তিনি বেশি থাকতেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, ট্রাকটিকে আটক করে থানায় আনা হয়েছে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24