ঢাকাFriday , 9 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী করোনায় আক্রান্ত

Link Copied!

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীপ্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘আজই করোনা টেস্টে পজিটিভ এসেছে। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।’

৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজক ও সমন্বয়ক ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি মেহেরপুর মহকুমার প্রশাসক (এসডিও) ছিলেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে সাহসিকতার সঙ্গে লড়াই করেন। এ জন্য তাকে বীর বিক্রম খেতাব প্রদান করা হয়।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসার পর থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24