ঢাকাThursday , 8 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ প্রেমিকের, সুযোগ নিতে চান বন্ধুও; অতঃপর…

Link Copied!

ঘটনাটি উত্তরাঞ্চলের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার। সেখানে এক কলেজছাত্রীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এক যুবক। সম্পর্ক ঘনিষ্ঠ হতেই মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও চিত্র ধারণ করে ওই প্রেমিক।

নিরাপদ জায়গায় সংরক্ষণের জন্য ওই ভিডিও ও ছবি প্রেমিক তার বন্ধুর মোবাইলে দেয়। এবার সুযোগটি কাজে লাগাতে চায় প্রেমিকের সেই বন্ধুও। সেগুলো দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেয় ওই কলেজছাত্রীকে। রাজি না হওয়ায় ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

এরপর উপায় না পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ভুক্তভোগী। পরে তার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনের পৃথক ধারায় দায়ের ওই মামলায় আসামি করা হয় উপজেলার রাইগাঁ মধ্যপাড়া গ্রামের প্রেমিক সাইদিস হাসান ওরফে সনি (১৯) ও তার বন্ধু অভিজিৎ কুমারকে।

জানা গেছে, ওই ছাত্রী প্রেমের সম্পর্কের বিষয়টি দুই পরিবারকে জানিয়ে বিয়ের কথা বলেন তার প্রেমিক সনিকে। কিন্তু সনি তাকে বিয়ে করতে পারবে না এবং তাদের সম্পর্কের কথা কাউকে জানালে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়।

এরপরই সনি ছবি ও ভিডিওগুলো তার বন্ধু অভিজিৎ কুমারের নিকট সংরক্ষণ করে রাখে। অভিজিৎ এ সুযোগকে কাজে লাগিয়ে গত ২৮ মার্চ কলেজছাত্রীকে দেখায় এবং তাকে কুপ্রস্তাব দেয়। পরে বিষয়টি কলেজছাত্রী তার পরিবারকে জানান।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ গণমাধ্যমকে বলেন, ছবি ও ভিডিও ধারণের বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলার প্রধান আসামি সনিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24