ঢাকাWednesday , 7 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লাগামহীন সংক্রমণে দিশেহারা ভারত, একদিনে আক্রান্ত ১ লাখ ১৫ হাজার

Link Copied!

প্রাণঘাতী করোনাভাইরাসের লাগামহীন সংক্রমণে দিশেহারা হয়ে পড়েছে ভারত। সংক্রমণের সব রেকর্ড ছাড়িয়ে দেশটি নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে ১ লাখ ১৫ হাজার ২৪৯ জন আক্রান্ত হয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে চলমান মহামারীতে দেশটিতে দৈনিক সংক্রমণের এটিই সবচেয়ে বড় পরিসংখ্যান।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় প্রভাবশালী পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’ এ খবর দিয়েছে।

এর আগে রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একদিনে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন আক্রান্তের খবর দেয়। বুধবারের পরিসংখ্যান সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ১৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬৩১ জন।

এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৮ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ২০৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ লাখ ৮ হাজার ৩২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ২৫ কোটি ১৪ লাখ ৪০ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হল।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ২৪ ঘণ্টায় ৬৩০ জনের মৃত্যু হয়েছে, যা গত ৪ মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24