ঢাকাWednesday , 7 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলে আরও ভয়াবহ করোনা, সব রেকর্ড ছাড়িয়ে দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড

Link Copied!

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের তাণ্ডবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) ৪ হাজার ২১১ জনের মৃত্যু হয়েছে। মহামারীর একবছরে প্রথমবার দৈনিক মৃত্যু ৪ হাজারের বেশি মৃত্যু দেখল দেশটি।

এই সময়ে দেশটিতে ৮২ হাজার ৮৬৯ মানুষের দেহে মিলল এই ভাইরাসের অস্তিত্ব।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও সাড়ে ১১ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মোট প্রাণহানি ২৮ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।
এদিকে, রয়টার্স এক খবরে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে বলে দাবি করেছে। তবে রয়টার্সের প্রতিবেদনে, করোনা সংশ্লিষ্ট রোগের কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ শনাক্তের শীর্ষে এখনও ভারত। ২৪ ঘণ্টায় সোয়া লাখ মানুষের দেহে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। দেশটিতে মঙ্গলবার সাড়ে ৬শ’ মানুষ মৃত্যুবরণ করেছেন করোনায়।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৮৯৩ জন প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটির ৬১ হাজারের বেশি মানুষের শরীরে নতুন করে শনাক্ত হল এই ভাইরাস। চারশ’র বেশি মৃত্যুবরণ করেছেন ইতালি ও ইউক্রেনে।

ফ্রান্স-রাশিয়া ও ফিলিপাইনে মারা গেছেন ৪শ’র কাছাকাছি মানুষ। বিশ্বজুড়ে মোট সংক্রমণ ১৩ কোটি ৩০ লাখের বেশি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24