
জামালপুরে দোকান খোলার দাবিতে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মালিক-কর্মচারীরা। এই বিক্ষোভের কারণে প্রধান সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক দোকানের মালিক ও কর্মচারীরা শহরের তমালতলায় সমাবেত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভের পর জামালপুর চেম্বার অব কমার্সের নেতারা বিষয়টি প্রশাসনের সাথে আলোচনার আশ্বাসে দিলেও সড়কেই অবস্থান করে বিক্ষোভকারীরা।
পরে জামালপুর সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।\
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



