ঢাকাTuesday , 6 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে গৃহবধু আত্মহত্যায় শ্বাশুড়ী গ্রেফতার

Link Copied!

Arrest-আটকনওগাঁর রাণীনগরে শিউলি বিবি (১৯) নামে এক গৃহবধুর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী,শ্বশুড়-শ্বাশুড়ীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় থানাপুলিশ ওই গৃহ বধুর শ্বাশুড়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার শ্বাশুড়ীকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আতাইকুলা মৎস্যজীবি পাড়া গ্রামে।

গৃহবধু শিউলির মা দোলা বেগম জানান,গত এক বছর আগে মেয়ে শিউলি আক্তারকে রাণীনগর উপজেলার আতাইকুলা মৎস্যজীবি পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সুমন (২২) এর সাথে বিয়ে দেয়া হয়। এর পর গত কয়েক মাস আগে থেকে পারবারিক কলহের জ্বের ধরে সুমনের পরিবারের লোকজন শিউলিকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে। বিষয়গুলো নিয়ে কয়েক দফা বৈঠক করে মিমাংসাও করা হয়। এর পর গত ৪ এপ্রিল শিউলির ননদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যায়। সেখানে জন্মদিনের অনুষ্ঠানে স্বামী সুমন শিউলিকে মারপিট করে। এর পর ৫এপ্রিল বাড়ীতে আসলে দুপুরে একই জ্বের ধরে পরিবারের লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। এসময় নির্যাতন সহ্য করতে না পেরে কিটনাশক ওষুধ পান করে। তাকে প্রথমে রাণীনগর ও পরে নওগাঁ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরে নওগাঁ সদর হাসপাতালে লাশ ফেলে রেখে সবাই পালিয়ে যায়। শিউলি নওগাঁ সদর উপজেলার শৈলগাছী (দিঘীরপাড়া বাজার) গ্রামের ইমাম হোসেনের মেয়ে ।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,গৃহবধু শিউলি আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে শিউলির মা দোলা বেগম বাদী হয়ে সোমবার রাতে শিউলির স্বামী, শ্বশুড়-শ্বাশুড়ীসহ ৫ জনকে এজাহারনামীয় ও আরো ৪/৫ জনতে অজ্ঞাত নামা আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে রাতেই শিউলির শ্বাশুড়ী কিরণ বিবি (৫০)কে গ্রেফতার করা হয়। পরের দিন মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।#
কাজী আনিছুর রহমান

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24