ঢাকাTuesday , 6 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঘরে ঢুকে বিধবা বৌদিকে হিন্দু যুবকের ধর্ষণচেষ্টা

Link Copied!

rapeহিন্দু বিধবা বৌদিকে ধর্ষণচেষ্টায় নিজ দেবর সুফলকে (৩১) গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাজশাহী মহানগরী থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজশাহীর তানোরে প্রায় দুবছর আগে বড় ভাই মারা যাওয়ার পর থেকে সুফল তার বিধবা বৌদিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ৩০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে সুফল তার বৌদির ঘরের দরজায় গিয়ে ডাকা-ডাকি করে। ঘরের দরজা খোলা মাত্রই সুফল তার বৌদিকে জাপটে ধরে ধর্ষণচেষ্টা করে।

বৌদির চিৎকারে নিজ বাড়িসহ পাশের বাড়ির লোকজনকে ছুটে আসতে দেখে সুফল দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বৌদি ওই দিনই বাদী হয়ে সুফলকে আসামি করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, অভিযোগটি তদন্ত করে সত্যতার প্রমাণ পাওয়া যায়। পরে সুফলের বিরুদ্ধে অভিযোগটি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ওসি আরও বলেন, ঘটনার পর থেকে সুফল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরী থেকে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24