ঢাকাMonday , 5 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মামুনুল হকের সাথে মহিলার আপত্তিকর ছবি পোস্ট করায় যুবলীগ নেতা আটক

Link Copied!

Arrest-আটকসুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ছবির সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি পোস্ট করায় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক এমাদ আহমেদ জয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

রবিবার (৪ এপ্রিল) দুপুরে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদারের নেতৃত্ব তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃত জয় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে এক নারীর আপত্তিকর ছবির সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকের ছবি যুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। এ প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের নজরে আসে। এরপর এমাদকে আটক করে থানায় আনা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, শাল্লা নোয়াগাঁও মতো তাহিরপুরে কোনও বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবককে আপাতত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24