ঢাকাFriday , 2 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রী বলার ১০ দিনের মাথায় বাংলাদেশ ব্যাংকসহ ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা

Link Copied!

polokবেশ কিছু দিন ধরে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশে সাইবার হামলা হতে পারে বলে জানালেও আজ বাস্তবে পরিণত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকসহ ২শ’র মতো প্রতিষ্ঠানে সাইবার হামলা করেছে হাফনাম হ্যাকারস গ্রুপ। সাইবার হামলা তদন্তে গঠিত সরকারি সংস্থা বিডি সার্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন বলছে, এ হামলায় অনেক প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে। হামলার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দপ্তরগুলোকে চিঠি দিয়েছে কম্পিউটার কেন্দ্রিক অপরাধ তদন্ত সংস্থা বিডি সার্ট।

সংস্থা বলছে, এ হামলার ফলে বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, বাংলাদেশ আর্মি, এভারকেয়ার হাসপাতাল, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংকসহ অনেক প্রতিষ্ঠানের তথ্য ঝুঁকিতে পড়েছে। গোয়েন্দারা বলছেন, অন্য হামলার তুলনায় এই হামলায় আর্থিক ক্ষতির ঝুঁকি অনেক বেশি।

অভিযোগ উঠেছে, হাফনাম নামের এই হ্যাকার গ্রুপটি চীনের। যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশ এদের আক্রমণের ঝুঁকিতে রয়েছে। বিশ্বব্যাপী হাজারো প্রতিষ্ঠান হাফনামের হামলার শিকার হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24