ঢাকাMonday , 29 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে ৬৮ হাজার আক্রান্ত

Link Copied!

কোভিড-১৯ মহামারি মারাত্মক আকার ধারন করেছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যা গত ৫ মাসের মধ্যে দৈনিক সংক্রমণে দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। করোনায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, সোমবার সকাল ১০ টা পর্যন্ত গত একদিনে ভারতে ৬৮ হাজার ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে যা একই সময়ে বিশ্বে সর্বাধিক।

আর ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত একদিনে আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ২০ জন। মারা গেছেন ২৯১ জন। খবর এনডিটিভির। নতুন আক্রান্ত নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণ ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। সংক্রমণের বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও ২৯৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮৮১ জনে দাঁড়িয়েছে।

করোনায় মৃতের বৈশ্বিক তালিকায় দক্ষিণ এশিয়ার দেশটির অবস্থান চতুর্থ। করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক মৃত্যু হলেও ব্রাজিলে মারা গেছে তার তিন গুণ বেশি।

গত ২৪ ঘণ্টা বিশ্বে নতুন করে প্রায় ৪ লাখ ৮৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনার মোট সংক্রমণ প্রায় ১২ কোটি ৭৭ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। একদিনে আরও ৬ হাজার ৭৮৯ মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৭ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ২৯ লাখ ৫৩ হাজারের মতো রোগী।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24