ঢাকাFriday , 26 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সম্পর্ক এমন তৈরি করতে হবে, যা কোনোভাবেই ভাঙবে না: মোদি

Link Copied!

একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা সহজেই লক্ষ্যে পৌঁছাতে পারব। আজ শুক্রবার বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব চিরন্তন অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা বলেন মোদি। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয়দের অংশগ্রহণের ইতিহাস তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, ‘(আমাদের) এমন সম্পর্ক তৈরি করতে হবে, যা কোনোভাবেই ভাঙবে না। কোনো কূটনীতির চালের শিকার হবে না।’ একাত্তরে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে ভারতে সত্যাগ্রহ আন্দোলন করে নিজের গ্রেপ্তার হওয়ার তথ্যটিও তুলে ধরেন মোদি। রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের কবিতায় সাজানো বক্তৃতায় মোদি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ থেকেও কিছু অংশ বাংলায় উচ্চারণ করেন। বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত হলে মোদিকে অভ্যর্থনা জানান অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বোন শেখ রেহানাও ছিলেন তার সঙ্গে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পরে ভারতের সরকার বঙ্গবন্ধুকে যে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করেছে, সেই পুরস্কার মোদির হাত থেকে গ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। তিনি আবার ‘মুজিব চিরন্তন’ স্মারক মোদির হাতে তুলে দেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24