ঢাকাThursday , 25 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে দুর্ঘটনায় পুলিশ নিহত

Link Copied!

road accident

নেত্রকোনায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

কনস্টেবলের নাম মো. সাইফুল ইসলাম (২৯)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রাম গোপালপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাঘড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কনস্টেবল সাইফুল ইসলাম দুপুরে মোটরসাইকেলে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। বাঘরা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিক-আপটি ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই সাইফুল মারা যান।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24