ঢাকাWednesday , 24 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে এবার নীরব ধর্মঘটে বিক্ষোভকারীরা

Link Copied!

মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ২৬১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে।

এদিকে, চলমান বিক্ষোভ থামাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে দেশটির সামরিক বাহিনী। তবে পরিস্থিতি বুঝে বিক্ষোভের ধরন পাল্টাচ্ছে বিক্ষোভকারীরা।

বুধবার মিয়ানমারের গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা বিক্ষোভের আরও পরিকল্পনা করেছেন। ‘নীরব ধর্মঘট’ অর্থাৎ ‘অল শাটডাউন’ করবেন তারা। ঘর থেকে বের হবেন না, কোনো ধরনের ব্যবসার সঙ্গে জড়াবেন না, ব্যবসা-প্রতিষ্ঠানও বন্ধ রাখবেন। ইতোমধ্যে জনসাধারণকে তারা ঘরে থাকার আহ্বানও জানিয়েছেন।
একজন বিক্ষোভকারী জানান, ‘নো গোয়িং আউট, নো শপ, নো ওয়ার্কিং। অল শাটডাউন। জাস্ট ফর ওয়ান ডে’। অর্থাৎ গণতন্ত্রপন্থিদের বুধবারের নীরব বিক্ষোভ বাস্তবায়ন হবে ‘বাইরে বের না হয়ে, দোকানে না গিয়ে, কোনো কাজ না করে, সবকিছু বন্ধ রেখে, তবে সেটা একদিনের জন্য’।

গত ১ ফেব্রুয়ারি নোবেলজয়ী নারী অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি চরম সংকটের মধ্যে পড়ে। দেশটিতে সেনা অভ্যত্থানের পর থেকেই এর বিরুদ্ধে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ চলছে। প্রায় প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীদের প্রাণ যাচ্ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24