ঢাকাWednesday , 24 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বড় ভাইয়ের কুড়ালের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই আলকাত মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার চলবলা ইউনিয়নের দুহলি গ্রামে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আলকাত মিয়া উপজেলার উপজেলার চলবলা ইউনিয়নের কিসামত দুহলি গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভাই আলকাত মিয়ার (৪২) সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল বড় ভাই সোলেমান মিয়ার। মঙ্গলবার বিকালে জমি নিয়ে কথাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাদের থামিয়ে দেন। পরে আবারও সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কথাকাটি শুরু হলে আলকাত মিয়ার মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন বড় ভাই সোলেমান মিয়া।
পরে আহতাবস্থায় তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়ে আলকাত মিয়ার ছেলে ও এক প্রতিবেশী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24