ঢাকাTuesday , 23 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঘুমের ওষুধ খেয়ে নেত্রকোনার চিকিৎসকের আত্মহত্যা

Link Copied!

RMCUঅতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে লুৎফর রহমান (২৭) নামে এক চিকিৎসক রাজশাহীতে আত্মহত্যা করেছেন। সোমবার (২২ মার্চ) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চিকিৎসক মারা যান।

নিহত ডা. লুৎফর রহমান নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভবানিপুর এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আর ময়মনসিংহ মেডিকেল কলেজে হেপাটোলজি বিষয়ে এমডি করছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমিন বলেন, ভোর ৪টার দিকে ডা. লুৎফর রহমানকে অচেতন অবস্থায় গ্রামের বাড়ি থেকে হাসপাতালে আনা হয়। ওই সময় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে অসুস্থ হয়ে পড়ার তথ্য পুলিশকে জানান স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে ডা. লুৎফর রহমান মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে এর কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24