ঢাকাTuesday , 23 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফের আলোচনায় সাকিব, এবার শাহরুখ ইস্যুতে!

Link Copied!

ক্রিকেট মাঠে বিস্ফোরক সাকিব আল হাসান, মাঠের বাইরেও তাই। ইদানীং এই বিস্ফোরণের শেল বেশি ছড়াচ্ছেন ক্যামেরার সামনে।

বিসিবির ‘সেরা’ পরিচালক হতে চাওয়া কিংবা টেস্ট ম্যাচ ‘না’ খেলা নিয়ে বোর্ড কর্তাদের একহাত নেওয়ার কাণ্ডে এই বিশ্বসেরা অলরাউন্ডার এখন আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি ভিডিও ক্যামেরার সামনে বসে তুঘলকি স্টাইলে নানাধরনের মন্তব্য করেছেন তিনি। এবার তাকে পাওয়া গেল স্থিরচিত্রে, অন্যরূপে।

দিব্যি দাঁড়িয়ে গেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের আইকনিক পোজে!

ভারতের এই সুপারস্টার চলচ্চিত্রের গানে যে পোজটি বেশি ব্যবহার করেন, সেভাবেই হাত মেলে দাঁড়িয়েছেন ঢাকার সাকিব। পোশাকেও রয়েছে যথেষ্ট মিল। তবে মজার বিষয় হলো, সাকিব-মন্তব্য নিয়ে যখন বিসিবি তোলপাড় ঠিক তখনই (২২ মার্চ) শাহরুখ ও সাকিবের এ ছবিটি কোলাজ আকারে প্রকাশ করেছে ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) অন্যতম দল কলকাতা নাইট রাইডার্স।

দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে‌, ‘ছবিটি যখন দেখবেন, তখন যদি কোনও গান মাথায় আসে সঙ্গে সঙ্গে লিখে ফেলুন।’ স্বাভাবিক, শাহরুখ ও সাকিব আল হাসানকে একইরূপে একসঙ্গে পেয়ে ভক্তরা উচ্ছ্বসিত। ছবিটি হলো ভাইরাল।

কারণও আছে, এবারের আইপিএল আসরে কলকাতার হয়ে মাঠে নামবেন সাকিব। আর এর মালিক হিসেবে গ্যালারিতে দেখা যাবে শাহরুখ খানকে!

১৯৯৫ সালের অক্টোবরে ভারতে মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে)। যশ চোপড়া প্রযোজিত ও আদিত্য চোপড়া পরিচালিত এ ছবিটি নানাদিক দিয়ে বিশ্বরেকর্ড করে, যা এখনও চর্চিত। এতে একটি দৃশ্যে শর্ষে-ফুলের ক্ষেতে হাত মেলে নায়িকা কাজলের জন্য দাঁড়িয়েছিলেন শাহরুখ। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে এই স্ট্যাটাইলটির পুনরাবৃত্তি করেছেন কিং খান। আর এটিকেই ধরা হয় শাহরুখের সিগনেচার স্টাইল।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24