ঢাকাTuesday , 23 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব আবহাওয়া দিবস আজ

Link Copied!

আজ বিশ্ব আবহাওয়া দিবস। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯৩টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করে আসছে।

এবছর দিবসটির প্রতিপাদ্য ‘সমুদ্র আমাদের জলবায়ু ও আবহাওয়া’।

মানবসৃষ্ট বিভিন্ন কর্মকান্ডের ফলে উৎপন্ন অতিরিক্ত তাপ প্রশমন, সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসসহ দৈনন্দিন আবহাওয়া পরিবর্তনে এর প্রভাব এবং আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস প্রদানে সমুদ্রের প্রভাবের বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে এবারের প্রতিপাদ্যে সমুদ্রকে প্রাধান্য দেওয়া হয়েছে।

একইসঙ্গে জাতিসংঘ ২০২১-২০৩০ পর্যন্ত সময়কে সমুদ্র দশক হিসেবে ঘোষণা করেছে।

দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাণীতে তিনি বলেন, ‘টেকসই উন্নয়নে জাতিসংঘ ২০২১-২০৩০ পর্যন্ত সময়কে সমুদ্রবিজ্ঞান দশক হিসেবে চিহ্নিত করেছে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরো সম্যক ধারণা অর্জনের জন্য সমুদ্র বিষয়ক জ্ঞান অর্জন অপরিহার্য। গ্রিন হাউজ গ্যাস দ্বারা বায়ুমন্ডলে আবদ্ধ তাপশক্তির বেশির ভাগই সমুদ্র সংরক্ষণ করে, যা জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য সমুদ্রের তাপমাত্রা ও উচ্চতা বৃদ্ধি অনুধাবনে ব্যাপক পর্যবেক্ষণ ও গবেষণা অপরিহার্য।’

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। এ দেশের আবহাওয়া ও জলবায়ু সমুদ্রের উপর বহুলাংশে নির্ভরশীল। ফসল উৎপাদন, মৎস্য চাষসহ অন্যান্য আর্থসামাজিক কর্মকান্ড আবহাওয়া ও জলবায়ুর গতি-প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত।’

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অন্যান্য বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে। বিশ্ব আবহাওয়া দিবস ২০২১ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। করোনা পরিস্থিতির কারণে এ অধিদপ্তরের সদর দপ্তর ও দেশের বিভিন্ন শাখা অফিস দিবসটি সীমিত আকারে পালন করছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা পরিষদ কর্তৃক একটি টেকনিক্যাল সেশন এর আয়োজন করা হয়েছে।

অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রামাণ্য চিত্র আজ মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

এছাড়া ঢাকা, কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারের অপারেশনাল ইউনিট ও রাডার স্টেশনসমূহ জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24