ঢাকাMonday , 22 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

Link Copied!

rohingaকক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্যাম্পের একটি ব্লক পুড়ে গেছে। বাতাসের গতি বেশি হওয়ার কারণে আগুনে ক্ষতির পরিমাণ বাড়ছে। সোমবার (২২ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত কয়েকশ’ ঘর আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) আতিকুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ‘কুতুপার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এই মুহূর্তে আগুনের সূত্রপাত সম্পর্কে বলা সম্ভব হচ্ছে না।’ প্রাণহানি এড়াতে বিভিন্ন ব্লক থেকে রোহিঙ্গা সদস্যদের সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানান তিনি।

রোহিঙ্গা নেতা মো. রফিক বলেন, ‘বিকালে আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়, পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।’

এদিকে ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক অতিরিক্ত কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান, ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। আগুন নেভানোর চেষ্টা চলছে। এখন অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা সম্ভব না।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24