ঢাকাMonday , 22 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মানববন্ধন

Link Copied!

জামালপুরে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। সোমবার দুপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

শহরের বকুলতলা চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনটির জামালপুর জেলা শাখার সভাপতি মো. জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদের, ওয়াজেদ আলী, আবু বকর, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এ সময় বক্তারা বেতন গ্রেড ১১তম প্রদান, শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, উচ্চতর কম্পিউটার প্রশিক্ষণ, শিক্ষা মন্ত্রণালয়ের চাকুরীবিধি ২০১২ বাস্তবায়নসহ ৫ দফা দাবি জানান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24